নড়িয়ায় প্রেমিকের গায়ে হলুদ খবর শুনেপ্রেমিকার আত্মহত্যা! - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নড়িয়ায় প্রেমিকের গায়ে হলুদ খবর শুনে
প্রেমিকার আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১০, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১০, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ প্রেমিকের গায়ে হলুদের খবর শুনে নড়িয়ায় ১০ শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।প্রেমিক পলাতক রয়েছে।
নিহতের মামি ফারজানা ইসলাম ও নড়িয়া থানা সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার নরকলিকাতা এলাকার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির ছাত্রী নড়িয়া উপজেলার মশুরা গ্রামের নিজাম খানের মেয়ে নুশরাত (১৫) সঙ্গে একই উপজেলার ভোজেশ্বর কাঠপট্টি এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে আল আমিনের সঙ্গে দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওদের মধ্যে মন দেয়া নেয়া হয়। একে অপরকে বিয়ের করতে রাজি হয় ও কথা দেয়। গত সোমবার আল আমিন তাকে বিয়ে না করে ঢাকার কেরানীগঞ্জ এলাকার একজনকে বিয়ে করে। সোমবার ছিল ঐ বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান । এ খবর পেয়ে সোমবার রাত অনুমান ৯টায় নুসরাত তার নিজ ঘরে বিষপান করে আত্নহত্যা করে। ঘরের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। রাত অনুমান ৩টার দিকে নুসরাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মামাতো ভাই বিল্লাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আল আমিনের সঙ্গে নুসরাতের প্রেমের সম্পর্ক ছিল। আল আমিন নুসরাতকে বিয়ে না করে অন্য একটি মেয়ে কে বিয়ে করে। এ খবর শুনে নুসরাত বিষ পানে আত্মহত্যা করেছে। আমরা আল আমিনের বিচার চাই।
নিহতের মা বলেন, আমার মেয়ে নুসরাতকে আল আমিন আত্মহত্যার প্ররোচনা দিয়েছে। আল আমিনের বিচার চাই।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হুসাইন বলেন, আমার স্কুলের বিজ্ঞান বিভাগের ১০ শ্রেণির ছাত্রী নুসরাতকে আত্মহত্যার প্ররোচনাকারী আল আমিনের তদন্ত পূর্বক বিচার হোক।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ