নয়াপল্টন এলাকায় শুনশান নীরবতা, সর্কত অবস্থানে প্রশাসন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টন এলাকায় শুনশান নীরবতা, সর্কত অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয় এলাকাজুড়ে এখন ‍শুনশান নীরবতা। নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এ দুটি রাস্তায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। পড়তে হচ্ছে দুর্ভোগে। শুধুমাত্র ব্যাংকে কর্মরতদের পরিচয়পত্র প্রদর্শনের পর চলাচলের অনুমতি দেয়া হচ্ছে।

সকাল থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে রায়ট কার রেখেছে পুলিশ। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় অফিসের আশপাশে দোকান, মার্কেট, ব্যাংক এখনো বন্ধ রয়েছে। শুধুমাত্র পরিচয় পত্র প্রদর্শনে পরীক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের চলাচল শিথিল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, তাকে চেকপোস্টে প্রথমে ঢুকতে দেয়া হচ্ছিল না। পরে তিনি আইডি কার্ড প্রদর্শন করে নয়া পল্টনের রাস্তা ব্যবহারের সুযোগ পান।

বিএনপি অফিস সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় কার্যালয় আশেপাশে অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কাল সংঘর্ষের পর থেকেই এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

গতাকল (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়টকার দিয়ে মুহূর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

অন্যদিকে স্লোগান দিয়ে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে ফকিরাপুল মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ছোড়া অসংখ্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে দলীয় কার্যালয় ও এর আশপাশ এলাকা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এছাড়া ওই সময়ে তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ