পঙ্গু হাসপাতালে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঙ্গু হাসপাতালে আহতদের দেখে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৭, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৭, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকালে সংঘাতে আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন-নিটর (পঙ্গু) হাসপাতালে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহতদের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। আহতদের চিকিৎসা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিতে চিকিৎসকদের প্রতি নির্দেশ দেন।

শনিবার (২৭ জুলাই) সকালে প্রধানমন্ত্রী নিটর হাসপাতালে যান।

সেখানে তিনি গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবেগাপ্লুত হতে দেখা যায় এবং চোখের পানি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই এমন সহিংসতা চালানো হয়েছে। আন্দোলনের নামে এতোগুলো পরিবারের ক্ষতি হলো, এর দায়িত্ব কার? এর বিচার দেশবাসীর কাছে চাই।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো.নাঈমুল ইসলাম খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ