পঞ্চগড়ের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৩, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

 

পঞ্চগড়ে গত ৩ মার্চ আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় কমপক্ষে ১০৩টি পরিবারের ২৫৯টি বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আহমদিয়া সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়ছে যা মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছেন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।

সোমবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

এসময় সংবাদ সম্মেলনে হামলার সুষ্ঠু তদন্ত, বিচার, জবাবদিহিতা ও আহমদিয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনটির আয়োজন করে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচ.আর.এফ.বি)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী তামান্না হক রিতী। তিনি বলেন, গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালান জলসা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ ও আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা, ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, ভাঙচুর, লুটপাট ও আগুনে পোড়ানো ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন তরুন ও বিক্ষোভকারীদের আঘাতে আরো এক তরুন নিহত হয়েছে। বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত সংবাদ, তথ্যানুসন্ধান ও বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় মানবাধিকার ফোরামের কাছে এটা স্পষ্ট যে এটি পূর্বপরিকল্পিত এবং আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংগঠিত। যা প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়নি। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আহমদিয়া সম্প্রদায় যে অনুষ্ঠান করবে তা আয়োজকদের পক্ষ থেকে প্রশাসনকে অগ্রিম জানানো হয়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে কেন প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রশ্ন স্বাভাবিক ভাবেই দেশ বাসির মনে উঠছে। যৌক্তিক ভাবে এই প্রশ্নের ব্যখ্যা আমরা চাই। এই বিষয়টি আমাদেরকে মোটা দাগে উদ্বিগ্ন করে। আমাদের সংবিধানের যে মূল নীতি আছে তার সঙ্গে এই ঘটনা পুরোপুরি সাংঘর্ষিক। অসাম্প্রদায়িক এবং সকল নাগরিকের সম অধিকারের যে স্বপ্ন দেখেছিলা তা আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে ধারণ করা আছে। এর মাধ্যমে সাংবিধানিক চেতনা এবং স্বাধীনতা চেতনাকে পদদলিত করা হচ্ছে।

তিনি বলেন, দেশের বৃহৎ দুটি দল অনেক আগে থেকেই এধরনের ঘটনা গুলোকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করায় আমরা এসব ঘটনার পুনরাবৃত্তি বারবার দেখছি। এসব ঘটনা রাজনৈতিকভাবে মোকাবেলা করায় দলগুলো মনেকরছে এটা সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি এধরনের ঘটনা আরো বড় সমস্যায় পরিণত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে আহমদিয়া জামাত ইসলামের ঢাকাস্থ অফিস পরিদর্শন করে তাদের সাথে কথা বলে এ বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।

এ ঘটনায় মানবাধিকার ফোরাম যে দাবিগুলো উথাপন করেছে সেগুলো হলো-

১) এ হামলার সাথে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে চিহ্নিত লরে দ্রুততার সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও বিচার নিশ্চিত করা।
২) হামলা হওয়ার আশঙ্গা থাকা সত্বেও আহমদিয়া সম্প্রদায়ের নিরাপত্তা ও জলসা আয়োজনের ক্ষেত্রে যথাযথ পরিবেশ নিশ্চিত করায় স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে জবাবদিহিতা নিশ্চিত করা।
৩) আহমদিয়া সম্প্রদায়ের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরন ও পুনর্বাসন নিশ্চিত করা।
৪) আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে যারা ঘৃনা ছড়াচ্ছে এবং এ সম্প্রদায়ের ওপর হামলায় প্ররোচিত করেছে,সেসব ব্যাক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কি ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে তা জনগনকে জানানো। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা না হলে দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা।
৫) পূর্বের সকল হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বিচার প্রক্রিয়ার অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করা।একইসাথে দ্রুততার সাথে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন স্টেপ টি ওয়ার্ডসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, আইন এ সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান, ব্লাস্ট এর অনারারী নির্বাহী পরিচালক সারা হোসেন প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ