পঞ্চগড়ে নৌকাডুবি: নিহত বেড়ে ২৪ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে নৌকাডুবি: নিহত বেড়ে ২৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনের খবর পাওয়া গেছে। তবে নৌকার অনেক যাত্রী এখানও নিখোঁজ। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়রা।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার মাড়েয়া আউলিয়া ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়।

প্রাথমিকভাবে জানা গেছে, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে একটি অনুষ্ঠান শেষে নৌকায় করে মাড়েয়া আউলিয়া ঘাট এলাকায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টিতে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থলে ১৬ জনের লাশ রয়েছে। এছাড়া বাকিদের লাশ বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ