পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দাখিল করলেন ভিপি নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন দাখিল করলেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ

 

পটুয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নুর।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবিরসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ