পদযাত্রা সফল করতে নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদযাত্রা সফল করতে নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
আগামী ১৪ জুলাই পদযাত্রা সফল করতে নোয়াখালীল জেলা শহর মাইজদীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদ মোড় থেকে এ লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে লিফলেট বিতরণ শেষে নোয়াখালী পৌরসভা মোড়ে গিয়ে এ কার্যক্রম শেষ হয়।

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ