পদ্মা সেতু উদ্বোধনে বিএনপির পক্ষ থেকে কোনও বাধা নাই: গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতু উদ্বোধনে বিএনপির পক্ষ থেকে কোনও বাধা নাই: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৮:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৮:২৭ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যমুনা সেতুর সময় যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেসময় আওয়ামী লীগ তিন দিনব্যাপী হরতাল দিয়েছিল। কিন্তু পদ্মা সেতুর ব্যাপারে বিএনপি কোনও হরতাল, বাধা বা আন্দোলন করেনি।’ পদ্মা সেতু উদ্বোধনে বিএনপির পক্ষ থেকে কোনও বাধা নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শ্রমিক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশে পদ্মা সেতুই একমাত্র সমস্যা নয়, আরও হাজারও সমস্যা আছে’, মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকে পদ্মা সেতু হয়েছে। এর বিরুদ্ধে একটা মানুষও নাই। কিন্তু পদ্মা সেতুকে কেন্দ্র করে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটা মানুষের জানার অধিকার রয়েছে। এই দুর্নীতির টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার দাবি জনগণ করতেই পারেই। কোটি কোটি টাকা যদি বিদেশে পাচার হয়, কোন কোন খাত থেকে এই টাকা লুটপাট হয়েছে- তা আমরা কেন জানতে পারবো না?’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি’ প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আজ রাষ্ট্রীয় কোষাগার শূন্য। আবার তারা (সরকার) তেল-গ্যাসের দাম বাড়াবে। তার মধ্য দিয়ে মানুষের পকেট এমনিই ফাঁকা হয়ে যাবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ