পদ্মা সেতুতে অত্যাধুনিক ক্যামেরা বসানো হলো - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতুতে অত্যাধুনিক ক্যামেরা বসানো হলো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি ॥ পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও অধিকতর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। এছাড়া সেতুর জাজিরা ও মাওয়া প্রান্তে আরও ৩৪টি ডোম ক্যামেরা বসানো হয়েছে। গত মঙ্গলবার (৯ আগস্ট) এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরুহয়।
সেতু বিভাগ থেকে জানা যায়, অনেক সময় পদ্মা সেতু এলাকায় যানজট সৃষ্টি হয়। ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের চিত্র দেখাতে পারবে এই অত্যাধুনিক সিসি ক্যামেরা পিটিজেট কন্ট্রোল। এছাড়াও পদ্মা সেতু এলাকায় কোনও ধরনের বিশৃঙ্খলা ঘটলে সহজেই ক্যামেরায় তা ধরা পড়বে। পদ্মা সেতু এলাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে, সেই দুর্ঘটনা কীভাবে ঘটেছে সেটিও সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। ক্যামেরাটি ১৮০ ডিগ্রি পর্যন্ত চারদিকে সমানভাবে ঘুরতে পারে। এছাড়াও দুই পাড়ের টোল প্লাজার ভিতরে নিরাপত্তার জন্য ক্যাশ বুথ ও বিভিন্ন জায়গায় আরও ৩৪টি ক্যামেরা বসানো হয়েছে।
পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত ইঞ্জিনিয়ার আহম্মেদ জিবুল বলেন, পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ