পদ্মা সেতুতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী আহত,বাস আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদ্মা সেতুতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী আহত,বাস আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ১:২২ অপরাহ্ণ

 

পদ্মা সেতুতে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার রাতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন৷ বিকেলে সেতুর জাজিরা প্রান্তের ৪১-৪২ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ৩৮ নম্বর পিলার থেকে ৪২ নম্বর পিলার পর্যন্ত মাওয়া জাজিরা মুখী লেনে প্লাস্টিকের বেরিয়ার দিয়ে অর্ধেক অংশ বিভিন্ন সার্ভিসের কাজের জন্য আটকে দেওয়া হয়েছে । বেরিয়ারের পাশ দিয়ে ওই লেনে গাড়ি চলাচল করছে। সোমবার বিকেলে একটি প্রাইভেটকার মাওয়া থেকে জাজিরা প্রান্তের দিকে আসাছিল। ৪২ নম্বর পিলারে আসার পর শ্যামলী পরিবহনের ঢাকা থেকে খুলনাগামী একটি বাস ওই প্রাইভেট কারটি কে ধাক্কা দেয়। এতে গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িতে থাকা তিন যাত্রী আহত হয়। সেতুতে নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। দুর্ঘটনার কারণে অন্তত ১ঘণ্টা সেতুতে মাওয়া-জাজিরামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে বাস ও প্রাইভেটকারটি সরিয়ে সেতুর পূর্ব প্রান্তের লেনের পশ্চিম দিকে নিয়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী পার্থ সারথী বিশ্বাস বলেন, বিভিন্ন সার্ভিসের কাজের জন্য সেতুর লেনের অর্ধেক অংশ বেরিয়াটর দিয়ে আটকে দেয়া হরয়ছে । সোমবার দুপুরে একটি বাস বেরিয়ারের ওপর উঠিয়ে দিয়েছে। আবার বিকেলে একটি বাস অতিরিক্ত গতিতে চলার কারণে প্রাইভেটকারকে ধাক্কা দেয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, সেতুতে দুর্ঘটনার খবর পেয়েছি। ওই বাসটি থানায় আটক রাখা হয়েছে। আহতদের ঢাকায় চিকিৎসা দেয়া হচেছ। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ