পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারেক রহমান-এর বাণী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারেক রহমান-এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৮, ২০২৩ ১:৪৭ পূর্বাহ্ণ

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আজহা আমাদের মাঝে ফিরে আসে। ঈদুল আজহার অর্থ ‘ত্যাগের উৎসব’। ঈদুল আজহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানি। কুরবানি হলো চিত্তশুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম। কুরবানির মাধ্যমে মানুষ তার ভিতরের পশুত্বকে বধ করার প্রেরণা পায়। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির মহান শিক্ষা। মানবিক মূল্যবোধে উদ্ভাসিত ঈদুল আজহা হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হতে আমাদের উদ্বুদ্ধ করে। কোরবানির যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রতী হই তাহলে আমরা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আল আমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারবো। বিশ্বাসী হিসেবে সে চেষ্টায় নিবেদিত থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য।
কোরবানির ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। উৎসব সকল ভেদরেখা অতিক্রম করে মানুষকে পারস্পরিক শুভেচ্ছাবোধে উদ্বুদ্ধ করে। মানুষের মধ্যে সৃষ্টি হয় ভ্রাতৃত্বের নিবিড় বন্ধন। সকল দ্বেষ, পরশ্রীকাতরতা, প্রতিহিংসার বিষকে দুরীভুত করে সম্প্রীতির এক স্বর্গীয় অনুভুতি মানুষের মধ্যে জেগে ওঠে।
বর্তমানে আতঙ্ক ও ভয় সর্বগ্রাসী রুপ ধারণ করেছে আমাদের সমাজে। মানুষের জীবন, সহায়-সম্পদ ও নির্বিঘ্নে চলাচলের কোনো নিরাপত্তা নেই। বিদ্যমান পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। একদিকে অধিকারহীন দেশবাসী শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে, অন্যদিকে বিত্তবিলাসে মত্ত রয়েছে কতিপয় সুবিধাবাদী গোষ্ঠী। বিরোধী শক্তির ওপর চলছে হামলা-মামলা-গুম-গ্রেফতারের মতো নির্দয় নিপীড়ণ। এদিকে চাল, ডাল, লবন, তেল, চিনি, পিঁয়াজ, মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আলোর গতিতে বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষ চরম দূর্ভোগের মুখে। পানি, জ্বালানী তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবনে অসহনীয় দুর্দশা বিরাজমান। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে—সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে ।
ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ — শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক স¤প্রীতি ও সৌহার্দে্যর মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ