পয়লা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পয়লা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ

 

পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি পাইনি বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, এরপরও নির্বিঘ্নে পয়লা বৈশাখ উদযাপন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদ উপলক্ষ্যে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শনে এসে সোমবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, পয়লা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশের মার্কেট, শপিংমল ও রাস্তা-ঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইফতার, সেহরি ও তারাবিহর নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।

আইজিপি বলেন, রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সাদা পোশাক ও ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। ঢাকা শহরের সবগুলো মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ও বিভিন্ন স্তরে নিরাপত্তা বলায় সৃষ্টি করা হয়েছে। এছাড়া সহজে মার্কেট এলাকায় চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়ত আমরা দিতে পারি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ