পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামী-শাশুড়িকে হত্যা করে ফ্রিজে ভরল গৃহবধূ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামী-শাশুড়িকে হত্যা করে ফ্রিজে ভরল গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ

 

ঘটনাটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের। সেখানে বান্দারা কালিতা নামের এক গৃহবধূ পরকীয়া সম্পর্কে জড়িয়ে স্বামী ও শাশুড়িকে হত্যা করেছেন। আর এরপর তাদের দেহের অংশ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে ভরে রাখেন। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, ওই নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি স্বামী অমরজ্যোতি দে ও শাশুড়ি শঙ্করি দেবীকে হত্যা করেন। এরপর তাদের মরদেহ খণ্ডবিখণ্ড করে ভরে রাখেন ফ্রিজে।

আরো জানায়, হত্যার তিন দিন পর স্বামী ও শাশুড়ির মরদেহের খণ্ডাংশ গুয়াহাটি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহরে ফেলে দিয়ে আসেন ওই নারী ও তার প্রেমিক। পরে ওই নারীকে নিয়ে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ