পরাজিত অপশক্তি যেন নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে : টুকু - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরাজিত অপশক্তি যেন নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে : টুকু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরাজিত অপশক্তি যেন নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল দেখা করে জানিয়ে এসেছে, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে। গত বছরের মতো এ বছরও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করতে পারে।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা করে এ দলের নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছেন সুশৃঙ্খল হয়ে দেশের সব শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ মিছিল বের হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খোলা ট্রাকে দাঁড়িয়ে আনন্দ মিছিলে অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ