পরিচালকের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিচালকের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মোবাইল ব্যাংকিং নগদ-এর প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা।

আজ (১৩ ফেব্রুয়ারি) মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সমানে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংক চত্বরে জড়ো হন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারি।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—বাংলাদেশ ব্যাংকের পরিচালক বায়জিদ সরকার, শাহরিয়ার সিদ্দিকী (সহকারী মুখপাত্র), এস্তেকমাল হোসেন এবং অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ।

এ সময় তারা এই হামলার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ