পর্তুগালে ইমদাদুর রহমান স্বপনের সাথে যুবদল নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পর্তুগালে ইমদাদুর রহমান স্বপনের সাথে যুবদল নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৩, ২০২৩ ৯:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৩, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

 

পর্তুগালে যুবদল প্রতিষ্ঠার লক্ষ্যে গোলাপগন্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুর রহমান স্বপনের সভাপতিত্বে ও পর্তুগাল সেচ্চাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়ার সঞ্চালনায় পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগালে বসবাসরত যুবদলের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী পর্তুগালে যুবদল প্রতিষ্ঠা করতে ইমদাদুর রহমান স্বপনের এই উদ্যোগকে স্বাগত জানান।
ইমদাদুর রহমান স্বপন তার সভাপতির বক্তব্য বলেন বাংলাদেশের হারিয়ে যাওয়া গনতন্ত্র পুনরুদ্বার করতে , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্হায়ী মুক্তি ও আগামীর রাস্টনায়ক দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সহ বহির্বিশ্বে যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় পর্তুগালে যুবদল প্রতিষ্ঠা করা একান্ত জরুরি বলে আমি মনে করি।
তিনি আরও বলেন পর্তুগালে যুবদল প্রতিষ্ঠা করতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।


উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করে বলেন , দেশে আজ গনতন্ত্র নেই , বাক স্বাধীনতা নেই, দেশের গনতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে , এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ ইমদাদুর রহমান স্বপনের সাথে যুবদল প্রতিষ্ঠা করতে কাজ করার আশাবাদ বেক্ত করেন। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
মুকিতুর রহমান চৌ সেলিম ,
পর্তুগাল বিএনপি নেতা কবির আহমেদ খান, মহীন উদ্দীন, পর্তুগাল সেচ্চাসেবক দলের সি : যুগ্ন আহবায়ক আব্দুল আজিম চৌ: গিলমান ,সাবেক প্রচার সম্পাদক সিলেট জেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ , ইমরান আহমদ সাবেক সদস্য জেলা সেচ্ছাসেবক দল
যুবদল নেতা সাইদুল ইসলাম,আব্দুল হাসিব,মরতুজা আলী, তারেক আহমদ, হাজী ছাব্বির আহমদ কামালী, জাহেদ তালুকদার,আহমদ আলী, জাবেদ হক, হাছমত, জাকির আহমদ, মাহফুজুল ইসলাম, সাবেক সদস্য মৌলভীবাজার জেলা যুবদল নেতা মিজানুর রহমান টিপু, লিমন আহমদ, জয়নুল টিপু, রুহিন আহমদ, আনোয়ার হোসেন সিহাব, উজ্জ্বল আহমদ, আলমগীর হোসাইন, শাহ রেজওয়ান আহমদ শুভ, রুহেল আহমদ, আহমদ হাসান, সাইদুর রহমান, মির্জা জাবেদ আহমদ, খায়রুল আলম রাজা, হামিদুর রহমান, সাদিকুজ্জামান জিতু প্রমুখ।


সভার শেষে ইমদাদুর রহমান স্বপন উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ