পাইলটদের সহায়তায় পালাতে চেয়েছিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাইলটদের সহায়তায় পালাতে চেয়েছিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার পদত্যাগ করেন। এতে পতন ঘটে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলের। এমতাবস্থায় জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে রয়েছেন অনেক আওয়ামী লীগ নেতা। এর মধ্যে কেউ কেউ দেশ ছেড়েছেন।

এদের মধ্যে অনেকে দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। এই তালিকায় রয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক,
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও সদ্য চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।

জানা গেছে, বাংলাদেশ বিমানের কিছু পাইলটের সহযোগিতায় পলক, হাসান মাহমুদ, জেনারেল জিয়াসহ অনেকে দেশ থেকে পালানোর ষড়যন্ত্র করছে। এদের মধ্যে ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন (চিফ অফ সিডিউল) এবং ক্যাপ্টেন তাপস (ডেপুটি ট্রেনিং) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া ক্যাপ্টেন এনাম তালুকদার (চিফ অফ সেফটি), ক্যাপ্টেন তাসমিন (চিফ অফ ট্রেনিং), ক্যাপ্টেন সুমেইলাও সহয়তা করছেন বলে জানা গেছে।

চিফ অফ সিডিউল ক্যাপ্টেন ইশতিয়াক সকল ক্যাডেট পাইলটদের জানিয়েছেন ১৪ আগস্ট তাদের টেস্ট আছে। যেখানে তার ছেলেও অংশ নেবে। ১৪ তারিখের মধ্যে যত দ্রুত সম্ভব নিয়োগ সম্পন্ন করতে চাচ্ছে ইশতিয়াক।

এদিকে, ক্যাপ্টেন ইশতিয়াকের এমন স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আন্দোলন করেছে বিমানের পাইলট ও কর্মকর্তারা। বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক সকলের সঙ্গে আলাপের মধ্য দিয়ে চলমান সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ