পাকিস্তানে ইমরান-সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাকিস্তানে ইমরান-সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন তাঁর দল তেহরিক ই ইনসাফ পার্টির (পিটিআই) নেতা-কর্মীরা। বুধবার (১০ মে) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। পেশোয়ারে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সংমাবমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩ জন নিহত ছাড়াও পেশোয়ারে বেশ কয়েকজন আহত হন। নিহতদের মরদেহ লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদেরও উদ্ধার করে সেখানে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতরা হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তান ‘অচল’ করে দেওয়ার ডাক দিয়েছে পিটিআই। দলটির সমর্থকেরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে সকালে। এমন অবস্থায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ইমরান-সমর্থকদের নতুন করে সংঘর্ষ বাধে।

ইসলামাবাদ পুলিশ দাবি করেছে, পিটিআই কর্মীরা তাদের লক্ষ্য করে পেট্রলবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করছে। এক টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ জানায়, বিক্ষোভকারীরা সড়কে থাকা গাছ উপড়ে ফেলছে এবং রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন ধরিয়ে দিচ্ছে।

উল্লেখ্য, ইমরান খানকে গতকাল (মঙ্গলবার) দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে তুলে নিয়ে যায় আধা সামরিক বাহিনী রেঞ্জারস। এরপর দেশব্যাপী বিক্ষোভ শুরু করেন তাঁর দল পিটিআইয়ের কর্মী-সমর্থকেরা। রাজধানী ইসলামাবাদসহ লাহোর, পেশোয়ার ও করাচিতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যায়। মুলতান ও কোয়েটা থেকেও বিক্ষোভের খবর আসে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ