পানি-স্যালাইন নিয়ে মাঠে নামছে আ'লীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পানি-স্যালাইন নিয়ে মাঠে নামছে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৯, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
তীব্র তাপদাহে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন নিয়ে মাঠে নামছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সোমবার (২৯ এপ্রিল) আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়েছে, প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাজধানীরর ঝিগাতলা, মতিঝিল, ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর ১০, গুলশান ও বাড্ডা নতুনবাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে।

এই তিনদিন সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন বিনামূল্যে বিতরণ করবে ক্ষমতাসীনরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ