পাবনার সুজানগর বিয়ের দাবিতে কলেজ ছাত্রের বাড়িতে স্কুলছাত্রীর অবস্থান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাবনার সুজানগর বিয়ের দাবিতে কলেজ ছাত্রের বাড়িতে স্কুলছাত্রীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ

 

প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক প্রেমিকা। দ্রুত সময়ের মধ্যে বিয়ে না দেওয়া হলে আত্মহত্যা করবে বলেও হুমকি দিয়েছে ওই স্কুল শিক্ষার্থী। পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে দশম শ্রেণিপড়ুয়া ওই স্কুল শিক্ষার্থী। আর প্রেমিকার এমন অনড় অবস্থানের কারণে বাড়ি থেকে লাপাত্তা প্রেমিক তুষার ও তার পরিবার।

অভিযুক্ত প্রেমিক হোসেন উদ্দিন খাঁ ওরফে তুষার সাহাপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে। গত বছর সুজানগরে একটি কলেজে ভর্তির আবেদন করেছে সে।

প্রেমিকা অভিযোগ করে বলেন, ‘আমাদের এলাকায় আসা-যাওয়া আছে তুষারের। সেখান থেকে পরিচয়, পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত চার বছরে আমরা পাবনা শহর ও সুজানগরের বিভিন্ন এলাকায় ঘুরেছি। সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় আমি বাধা দিই। কিন্তু সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে।’

ওই স্কুল শিক্ষার্থী বলে, ‘গভীর সম্পর্কের পর আমি তাকে (তুষার) বিয়ের কথা বলায় সে তার পরিবারের কথা জানায়। তার পরিবার রাজি না হওয়ায় আমাকে সে নিজেই তার বাড়িতে আসতে বলে। আমি গত বৃহস্পতিবার তুষারের বাড়িতে এলে তার মা-বাবা তাকে অন্য কোথাও নিয়ে গেছে। এখন প্রতিশ্রুতি মতো আমাদের বিয়ে না হলে আমি আত্মহত্যা করব।’

এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক হোসেন উদ্দিন তুষারের বাবা তফিজ উদ্দিন বলেন, ‘আমি তাদের সম্পর্কের বিষয়ে কিছু জানি না। এখন এলাকার ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।’

ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিন্তু কোনো পক্ষই আমার কাছে আসেনি। যেহেতু কেউই আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি, সেহেতু আমার এখানে কিছুই করার নেই।’

এ বিষয়ে সুজানগর থানার ওসি আবদুল হান্নান বলেন, ‘আমরা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে তুলে দিয়েছিলাম। মেয়েটি অপ্রাপ্তবয়স্ক, তাই তার দাবির বিষয়ে আইনি কোনো ভিত্তি নেই। এখন মেয়েটি আবার ছেলেটির বাড়িতে গিয়েছে কিনা, আমি জানি না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ