পারভেজ মল্লিকের মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পারভেজ মল্লিকের মাতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১২:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৩, ২০২৪ ১২:৫৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ মল্লিক এর মমতাময়ী মাতা মিসেস নুরজাহান বেগম বার্ধক্যজনিত কারণে আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর । নুরজাহান বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘’নুরজাহান বেগমের মৃত্যুতে মরহুমার পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । মরহুমা তাঁর নিজ এলাকার মানুষের কাছে একজন ধার্মিক, মহিয়সী ও রত্নগর্ভা নারী হিসাবে অত্যন্ত সুপরিচিত ছিলেন এবং মেধা ও শ্রম দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সমাজ সেবার অংশ হিসেবে দুঃখী ও অসহায় মানুষকে সাহায্য করতেও ছিলেন উদারহস্ত যা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে ।‘’

শোকবার্তায় নেতৃদ্বয়, মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ