পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের বক্তব্যের জের ধরে সংসদে বিরোধী দলীয় নেতার ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরপর বিরোধী দলীয় সংসদ সদস্যরা হট্টগোল শুরু করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, বিরোধী দলীয় নেতারা বলেছেন জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার কথা। এরপরই সংসদে হট্টগোল শুরু হয়।

এরপর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি পড়েছি মসিবতে, মাননীয় স্পিকার। সবাই আমাকে ভালোবাসে তো, তাই আমাকে নিয়ে সবাই কৌতুক করে।’

তিনি বলেন, ‘আমি শুনেছি আমাদের পার্থ সাহেব খুব ভালো ডিবেট করতেন। তিনি প্রচুর ম্যাটেরিয়ালস নিয়ে এসেছেন। তিনি কিছু সঠিক বক্তব্য দিয়েছেন, আবার কিছু বেঠিক বক্তব্য দিয়েছেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ