পার্বত্য চট্টগ্রামে রাজস্থলী নামক জায়গায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৩ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামে রাজস্থলী নামক জায়গায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ

 

বান্দরবান প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের রাজস্থলী নামক জায়গায় জেএসসএস ও মগ লিবারেশন পার্টির সংঘর্ষে তিনজনের নিহত হওয়ার খবর জানা গেছে। নিহতরা কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (২২ মার্চ) দু’পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানিয়েছেন, আজ সকালে মগ লিবারেশন পার্টির দশ-বারোজনের একটি দল বান্দরবান থেকে রাজস্থলীর দিকে যাচ্ছিল। এ খবর পেয়ে জেএসএস মূল দলের অন্তত ৫০ জনের একটি দল তাদের ওপর গোলাবারুদসহ অতর্কিতে আক্রমণ করে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করছেন স্থানীয় ওই জনপ্রতিনিধি।

এছাড়া এলাকাটি কোন রাঙ্গামাটি নাকি বান্দরবান জেলার। তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

ঘটনাস্থলটি উভয় পক্ষের প্রশাসনই দাবি করছে, তাদের এলাকায় এ সংঘর্ষ ঘটেনি। সেনাবাহিনীও বলছে স্থানটির প্রশাসনিক এলাকা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

মূলত সম্প্রতি বেশকিছুদিন ধরেই পাহাড়ের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সকালের ঘটনার পর স্থানটিতে অনেক গোলাবারুদ দেখতে পাওয়া গেছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ