পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের মানুষ নির্বাচন চায় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। তবে বিএনপি সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়।’

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।’

ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এই নির্বাচন সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সন্দুরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা করছি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ