পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩১, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮) ও একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)।

এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। আহতরা হলেন মেড্ডা এলাকার সিএনজি অটোরিকশাচালক এমরান (২৮), মনির (৩০) ও সুতিয়ারা গ্রামের ইকরাম (১০)। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই মৃনাল কান্তি জানান, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোররিকশাটিকে চাপা দেয়। এ সময় পেছন দিক থেকে আরও একটি অটোরকিশা নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে দুইজন নিহত হন। এ ঘটনায় পিকআপ ও অটোরিকশা আটক করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ