পিনাকী ভট্টাচার্যের বিশেষ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ২৫, ২০২৫ ২:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ২৫, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
সাবেক নির্বাচন কমশিনার কে এম নুরুল হুদাকে আটকের সময় তাকে ‘জুতার মাল’ পরায় স্থানীয় জনতা। তাকে মারধরও করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছেন অনেকে।
গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, সরকার মবের বিপক্ষে।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরে রাতে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
এদিকে হুদার পক্ষে যারা কথা বলছেন তাদের জন্য ‘ঘোষণা’ দিয়েছেন জনপ্রিয় এক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘হাসিনার নির্বাচন কমিশনার হুদাকে যা যেই আপ্যায়ন করা হইছে, হুদার জন্য কান্নাকাটি করা সবাইকে একই আপ্যায়ন করা হইবে।
ঘোষণাটি শেষ হলো।’
রবিবার রাতে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে এ দিন স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করেছে।
তার আগে রবিবার সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি।
জনতার আওয়াজ/আ আ