পিরোজপুর বিএনপির গণমিছিলে ছাত্রলীগের হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিরোজপুর বিএনপির গণমিছিলে ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডাকা পিরোজপুর বিএনপির গণমিছিলে ছাত্রলীগের হামলার পাওয়া গেছে।

দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫ টি ককটেল উদ্ধার এবং ১১ জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার বেলা ১১ টার দিকে বিএনপি’র নেতাকর্মীরা তাদের কার্যালয়ে জড়ো হয়। এরপরই জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরবর্তীতে বিএনপি’র নেতাকর্মীরা পুরান জেলখানার সামনে কালেক্টরেট স্কুলের সামনে জড়ো হয়। সেখানেই ছাত্রলীগের সভাপতি অনিক এবং সাধারণ সম্পাদক ইখতেখারুজ্জামান সজলের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হয়ে বিএনপি কার্যালয় হামলা চালাতে গেলে বিএনপি’র নেতাকর্মীরাও তাদের প্রতিহতের চেষ্টা করে। এ সময় দুইপক্ষ ইটপাটকেলও নিক্ষেপ করে।

এতে বিএনপি’র কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন।

তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে।

অন্যদিকে ছাত্রলীগের সভাপতি অনিকের দাবি, বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা ঠেকাতে ছাত্রলীগ মাঠে অবস্থান নিয়েছিল। এ সময় তাদের ওপর বিএনপি’র লোকজন হামলা করে তাদের কয়েকজনকে আহত করে। পরবর্তীতে খবর পেয়ে তারা হামলাকারীদের প্রতিহত করতে গেলে, বিএনপি’র লোকজন তাদের কার্যালয়ে পালিয়ে যায়।

সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল জানান, বিএনপির লোকজনের হামলায় তাদের ৮ জন আহত হয়েছে।

এ বিষয় জানতে সদর থানার অফিসার ইন চার্জ আ জা ম মাসুদুজ্জামানকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, বিএনপি ও ছাত্রলীগে কর্মসূচি ছিল। ছাত্রলীগের মিছিলে বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ বিএনপি কার্যালয় ও আশপাশে অভিযান চালিয়ে ৫ টি ককটেল উদ্ধার এবং ১১ জনকে আটক করেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ