পিরোজপুরের পথে সাঈদীর মরদেহ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিরোজপুরের পথে সাঈদীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩ ৯:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩ ৯:২৩ পূর্বাহ্ণ

 

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতের সাবেক নায়েবে আমিরের দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুর পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে পিরোজপুরের উদ্দেশে পাঠানো হয়।

এর আগে, ঢাকায় সাঈদীর জানাজার নামাজ পড়ার অনুমতি দেওয়ার দাবিতে রাতভর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জানাজা হবে কোথায়? ঢাকায়-ঢাকায়’ বলে স্লোগান দেন।

পরে বিএসএমএমইউ থেকে বের হওয়ার পরপরই সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের একটি চাকা ফেটে যায়। পরে পুলিশের সহযোগিতায় আরেকটি অ্যাম্বুলেন্স এনে মরদেহটি নিয়ে যাওয়া হয়। এ সময় অ্যাম্বুলেন্সের পাশে ছিল পুলিশি নিরাপত্তা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ