পুকুরে গোসল করতে নেমে ছাত্রলীগ নেতার মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুকুরে গোসল করতে নেমে ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১২, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১২, ২০২৩ ৩:২৭ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত শহীদুল ইসলাম রবিন (২৮) উপজেলার নবীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে। তিনি নবীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত দুই দিন আগে ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে বাড়ি আসে রবিন। শনিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে বাড়ির পুকুরে গোসল করতে নামে সে। এ সময় পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি সে। ডুবন্ত অবস্থায় পানিতেই তার মৃত্যু হয়।

তার বাবা-মা পুকুর ঘাটে ছেলের জামা-কাপড় দেখে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ছেলেকে উঠতে না দেখে চিৎকার শুরু করে। একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরে নেমে সকাল ১০টার দিকে রবিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি। তবে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ