পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয়।

এরপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়ক আসলে পুলিশ বাধা দেয়। পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহিনুর বলেন, ‘বিএনপিপন্থি আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় তাদের হামলায় আমাদের ৪-৫ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ