পুলিশের সহযোগিতায় সরকার দলের নেতকর্মীরা হামলা করেছে : আমান - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের সহযোগিতায় সরকার দলের নেতকর্মীরা হামলা করেছে : আমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠের পাশে পুলিশের সাথে কথা শেষ করে সাংবাদিকদের এ কথা বলেন।


মিরপুরে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ

Previous
Next
তিনি বলেন, এই জোনের ডিসির সাথে আমি কথা বলছি। তিনি আজ দুপুরে অনুমতি দিয়েছেন। যখন আমাদের নেতাকর্মীরা সমাবেশে আসতেছে, তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। বিএনপি প্রতিরোধ গড়ে তোলে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন পিছু হটে ঠিক সেই সময় পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ নেয়।

আমানুল্লাহ আমান বলেন, পুলিশ বিএনপির নেতাকর্মীরা যেদিক থেকে আসছে সেদিকেই টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমার ডিসিকে আগেই বলেছি-আমরা শান্তিপূর্ণ সমাবেশ করবো।

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আমান বলেন, আমরা যে কর্মসূচি শুরু করেছি। এটা চলবে। আজকেও বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে। যে কোনো প্রতিরোধ আমরা প্রতিহত করবো।

বিএনপি নেতাকর্মীরা আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে এমন অভিযোগের বিষয়ে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপি এখানে কোনো হামলা করেনি। পরিকল্পিতভাবে পুলিশের সহযোগিতায় সরকার দলের নেতাকর্মীরা বিএনপির উপর হামলা চালিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ