পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৯, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৯, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (১৯ মে) দলের সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়ার পথ বাস্তবায়ন করতে হবে। তারা নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।

১৭ মে ১৯৮১ সাল থেকে তার (শেখ হাসিনা) স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছিল, যা আজও চলছে বলে জানান তিনি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, কার্যনির্বাহী সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভায়টি সঞ্চালনা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ