পৈশাচিক হাসি : জাফর পাঠান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পৈশাচিক হাসি : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 

ওরা হাসে ! আত্মতৃপ্তির হাসা হাসে

ধিকৃত-বিকৃত, ঘৃণিত- হাসি হাসে !

স্বার্থান্ধের হাসি, প্রতিশোধের হাসি!

অহমের হাসি, কর্তৃত্ববাদী হাসি !

স্বীকৃত মুনাফেকি হাসি- ওরা হাসে

খুনান্ধ- হালাকু খানের হাসি হাসে!

সদা মগ্ন, সদা লালসে, সর্বনাসে!

লহু-লাল তাইগ্রিস দেখে, উল্লাসে!

পৈশাচিক বর্বর হাসি! ওরা হাসে!

চিরঞ্জীব মগ্ন মানসে ! ওরা হাসে!

লেন্দুপের পঁচা দেহের- গন্ধ ভাসে

এই দুর্গন্ধ ! ওরা খুব ভালোবাসে!

ওরা ভাবেনা, ওদের স্বপ্ন বিলাসে

স্বপ্ন বাস করে, ঠুনকো পঁচা বাঁশে!

জানে, থামবেই ওরা ঐ ঐশী নাশে!

তবুও হাসে, পৈশাচিক হাসি হাসে!

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ