পৌনে সাত মাসে রাজস্ব আদায় ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পৌনে সাত মাসে রাজস্ব আদায় ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চলতি (২০২৩-২৪) অর্থবছরের পৌনে সাত মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় এক লাখ ৯৮ হাজার কোটি (১ লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি) টাকা। একই সঙ্গে চলতি অর্থবছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত সাময়িক স্ট্যাম্প শুল্ক আহরণের পরিমাণ এক হাজার ৬২৬ কোটি টাকা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের করা প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

এই সংসদ সদস্যের রাজস্ব সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার নানান কর্মসূচি নিয়েছে। বাংলায় সহজবোধ্য আয়কর আইন, ২০২৩ প্রণয়ন। বাংলায় স্ট্যাম্প আইন, ২০২৩ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদনের অপেক্ষায় আছে।’

তিনি বলেন, ‘ই-রিটার্নের মাধ্যমে আয়কর প্রদান সহজ করা হয়েছে। অনলাইনে আয়কর প্রদানের জন্য এ-চালান, রকেট, নগদ, বিকাশ এবং সোনালী ব্যাংক ই- পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। একই সঙ্গে ৪১টি সেবার ক্ষেত্রে পিএসআর গ্রহণ বাধ্যতামূলক।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ