প্রকাশ্যে গৃহবধূকে মারধর, ভিডিও ভাইরাল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রকাশ্যে গৃহবধূকে মারধর, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ৬:২১ অপরাহ্ণ

 

লালমনিরহাটের হাতীবান্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গৃহবধূকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার ওই গৃহবধূর স্বামী আমির হোসেন বাদী হয়ে গত রোববার হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে রোববার সকালে উপজেলার দিঘীরহাট বাজারে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহিলা বেগম সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার আমির হোসেনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গৃহবধুর স্বামী আমির হোসেন প্রায় ১৮ বছর যাবত দিঘীরহাট বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে লন্ড্রীর ব্যবসা করে আসছেন। রোববার সকালে আসাদুল, আতিকুল, কাজল, কমল, বাদল, শহিদুল ও খলিলুর রহমান এসে দোকানঘরটি নিজেদের বলে দাবি করে। এরপর দোকানের ভেতরে ঢুকে মালামাল বাইরে বের করে দেয় ও ভাংচুর করে।

এ সময় আমির হোসেন ও তার স্ত্রী বাঁধা দিতে আসলে তাদের মারধর করে। রাহিলা বেগমকে প্রকাশ্যে বাজারে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা করে। দোকানে থাকা নগদ অর্থসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আমির হোসেন জানান, আমি ওই দোকানে প্রায় ১৮/১৯ বছর ধরে ব্যবসা করে আসছি। কিন্তু হঠাৎ করে তারা এসে আমার দোকান ভাংচুর করে। আমি ও আমার স্ত্রী বাঁধা দিতে আসলে তারা আমার স্ত্রীকে অনেক মারধর করে। বাজারের মধ্যে আমার স্ত্রীকে মেরে কাপড় ছিড়ে বিবস্ত্র করেছে। আমি এ ঘটনায় বিচার চেয়ে করে হাতীবান্ধা থানায় অভিযোগ করছি।

মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত কমল বলেন, ওই দোকান ঘরটি আমার খালু খলিলুর রহমানের। আমির হোসেন সেখানে ভাড়ায় থাকতো। কিন্তু প্রায় ৭/৮ বছর যাবত তারা কোন ভাড়া দেয় না। তাই তাদেরকে অনেকবার ঘর ছেড়ে দেওয়ার জন্য বলা হলেও তারা তা গ্রাহ্য করেনি। রোববার সকালে সেখানে তাদের আবারও ঘর ছেড়ে দেওয়ার কথা বলতে গিয়েছিলাম। তাদের কাউকে মারধর করা হয়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ