প্রজাতন্ত্রের কর্মচারীরা কিছুটা আশ্বস্ত হলেও, সম্পূর্ণ খুশি হতে পারেনি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রজাতন্ত্রের কর্মচারীরা কিছুটা আশ্বস্ত হলেও, সম্পূর্ণ খুশি হতে পারেনি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৩, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রজাতন্ত্রের কর্মচারীরা কিছুটা আশ্বস্ত হলেও সম্পূর্ণভাবে খুশি হতে পারেনি বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ।

সোমবার (২২ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি মো. হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ১০-২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদের চলমান বেতন বৈষম্যসহ আর্থিক দৈনতার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করা একান্ত প্রয়োজন। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সচিবালয় ও সচিবালয়ের বাহিরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারী প্রতিনিধিত্বকারী সংগঠনসমূহের সম্মিলিত সংগঠন ‘বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ’ ২০২৩-২০১৪ অর্থ বছরের বাজেট অধিবেশনের পূর্বেই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগদানের জোর দাবী জানান।

চিঠিতে আরো উল্লেখ করেন, অত্র পরিষদ মনে প্রাণে বিশ্বাস করে প্রধানমন্ত্রীর সাক্ষাত পেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের চলমান বৈষম্যসহ চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। নিম্ন বেতনভূক্ত কর্মচারীদের দুর্দশা লাঘবে সদয় হবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ