প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জিয়ার মাজারে শ্রদ্ধা ও সারাদেশে প্রতিবাদ র্যালি করবে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও সারাদেশে প্রতিবাদ র্যালি করবে ছাত্রদল।
রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, আগামীকাল সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবে ছাত্রদলের নেতা-কর্মীরা।
দুপুরে দেশজুড়ে ছাত্রদল নেতা-কর্মীদের গণগ্রেফতার, হামলা, গুম, খুন, হেফাজতে নির্যাতন, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টা, অভিযানের নামে বসতবাড়ি ভাংচুর, আত্মীয়স্বজনদেরও গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা : জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জনতার আওয়াজ/আ আ