প্রথম ধাপে ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম ধাপে ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৮, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে এর সঠিক সংখ্যাটি আরো কিছু সময় পর জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

বুধবার (৮ মে) বিকেল পৌনে ৫টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।

এর আগে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। জানা গেছে, প্রথম ধাপের এই নির্বাচনে ১৩৯ উপজেলার ২২টিতে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হয়েছে।

এবার স্থানীয় সরকারের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার ধাপে। প্রথম ধাপে ভোটগ্রহণ করা হলো রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১৩৯টি উপজেলা পরিষদে।

নির্বাচনে এক হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে আট, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, ২১ মে দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায়, ২৯ মে তৃতীয় ধাপে ১১০ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫০টির বেশি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ