প্রথম রোজায় এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম রোজায় এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৪, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৪, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আসন্ন রমজানের প্রথম দিনে এতিম ও আলেমদের সঙ্গে ইফতার করবেন বিএনপি নেতারা। অতীতে এ ধরনের আয়োজনের মধ্যমণি হিসেবে দেখা গেছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে। তবে গত কয়েক বছরের চিত্রটা ভিন্ন। দলীয় সূত্রে এ তথ্য জানাগেছে।

সূত্রমতে কেন্দ্রীয়ভাবে এবার তিনটি ইফতার পার্টির আয়োজন করবে বিএনপি। প্রথম রোজায় এতিম ও আলেমদের সাথে, রাজনৈতিকদের সম্মানে একদিন এবং কূটনৈতিকদের সম্মানে একদিন ইফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ইতোমধ্যে বিএনপির দুই দিনের ইফতার শিডিউল চূড়ান্ত হয়েছে।’
রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রমজানের প্রথম দিন এতিম ও আলেম-ওলামাদের সম্মানে এবং ২৮ মার্চ রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হবে বলে জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ