প্রধান উপদেষ্টার কার্যালয়ে জামায়াতের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের জামায়াত প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। প্রতিনিধি দলে রয়েছেন দলটির নায়েবে আমীর আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।
এর আগে, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে।
জনতার আওয়াজ/আ আ