প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৫, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
আজ (২৫ জুন) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, প্রধান উপদেষ্টার পক্ষে ইকোটেক্স লিমিটেডের কাছ থেকে ৩ কোটি টাকার একটি অনুদানের চেক গ্রহণ করেন। চেক গ্রহণ অনুষ্ঠানটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ অনুদান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় হবে।

উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ইকোটেক্স লিমিটেডকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা এখন পর্যন্ত মোট ২৪২টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ বিন কাশেম এবং ফিনান্সিয়াল ডাইরেক্টর সৈয়দ আব্দুল মান্নান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ