প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২০, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে। রবিবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মোহাম্মদ সুফিউর রহমানকে নিয়োগদান করেছেন। রুলজ অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা দেওয়ার জন্য মোহাম্মদ সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পন করা হলো।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ