প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে বিদেশে গিয়েছেন: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে বিদেশে গিয়েছেন: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই সফরের গুরুত্ব যারা বুঝবে না তারাই এ নিয়ে কটাক্ষ করে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে বিদেশে যায়নি গিয়েছেন দেশের উন্নয়নের উচ্চতা বাড়াতে।

সোমবার (০১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কাদের বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক নিজেই ভুল স্বীকার করে তারা নিজেরাই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পতাকা সমুন্নত রাখা হবে।

তিনি বলেন, শেখ হাসিনা সবসময়ের চান বাংলাদেশ কখনো সংকটে না পড়ুক। এ দেশের মানুষের শান্তির জন্য শেখ হাসিনা বিদেশ সফর করছেন। পদ্মাসেতু, টানেল, বিদ্যুৎ, মেট্টোরেলসহ আওয়ামী লীগের উন্নয়নে বিএনপি হিংসার আগুনে জ্বলে। মানুষ শান্তিতে থাকলে বিএনপি’র মনে কষ্ট হয়।

তিনি আরও বলেন, বিএনপি ৫২ দল, ১২ দল নিয়ে ১০ দফা বিক্ষোভ পদযাত্রা, হোচট হাওয়া আন্দোলন করেছে……. পদযাত্রা নামের শেষ যাত্রা করেছে বিএনপি। বিএনপির আন্দোলন, দফা, দল সবই ভুয়া।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি পথহারা দিশেহারা ফান্দে পড়িয়া বগা কান্দের দশা। বিএনপি রাজনীতিতে পরাজিত হয়ে গেছে, আন্দোলনে পরাজিত, নির্বাচনে আসলেও পরাজিত হবে। তারা এখন দেশের অর্থনীতিকে পরাজিত করার টার্গেটে নেমেছে। প্রহসনের নির্বাচনে এদেশের মানুষ আর ফিরে যাবে না।

তিনি বলেন, এদেশের মানুষ অর্থপাচারকারীর তারেক রহমানদের হাতে দেশের ক্ষমতা তুলে দেবে না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কাউকে নমিনেশন দেয়া হবে না। অর্থপাচারকারী লুডু খেলার ইতিহাসে আওয়ামী লীগের স্থান নেই।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের মানুষের সাথে ভালো আচরণ করার আহ্বান জানান। তাহলে এদেশের জনগণ ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাবে বলে তিনি মন্তব্য করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ