প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ছাদবাগান করে উদাহরণ সৃষ্টি করেছেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ছাদবাগান করে উদাহরণ সৃষ্টি করেছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৬, ২০২৩ ২:৫৫ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি :
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব শরীয়তপুরে তার নিজ অফিসে ছাদবাগান করে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন প্রথম শ্রেণির এ কর্মকর্তা। প্রতিদিন শতশত লোক তার এই ছাদবাগান দেখতে ভিড় জমাচ্ছে। ফুল ও ফলের সমারোহ দেখে মুগ্ধ হচ্ছে দর্শনার্থীরা।
পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানাগেছে, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড অফিসের ছাদে ফল বাগান করে সুনাম কুড়িয়েছেন নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব। জেলা শহরের ধানুকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের মূল ফটক থেকেই চোখ জুড়াবে সবুজের সমারোহে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পতিত জমি এবং ছাদে সারি সারি বিভিন্ন ফুল ও ফল গাছের বাগান, বিভিন্ন ধরনের ঔষধি গাছ ও শাক-সবজির সমারোহে তৈরি করে অনন্য মনোরম পরিবেশ সৃষ্টি করেছেন তিনি। দেশের বিভিন্ন এলাকা থেকে দেশি-বিদেশি মিলে প্রায় ৫০ ধরনের ফুল ও ফলের সহস্রাধিক গাছ সংগ্রহ করেছেন তিনি। এরমধ্যে মাল্টা, সফেদা, কমলা, আঙ্গুর, বাতাবি লেবু, কাগজী লেবু, পেয়ারা, উন্নত জাতের আম, কাঁঠাল, ডালিমসহ বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ চোখে পড়েছে। এ বাগানে গিয়ে দেখা গেছে অনেক আম গাছে আম ধরেছে । একাধিক গাছে কমলা, পেয়ারা ও মাল্টা ধরেছে। ফলন এসেছে সফেদা গাছে ও। সবুজে ছেয়ে গেছে পুরো পানি উন্নয়ন বোর্ড চত্বর। বৈশ্বিক দুর্ভিক্ষ বা খাদ্য সংকট থেকে বাংলাদেশকে রক্ষার পাশাপাশি প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী’র আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ আহবানে সাড়া দিয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের ছাদ ও ফাঁকা জায়গায় বিভিন্ন ফল, ফুল এবং শাকসবজির গাছ রোপণ করে বাগান তৈরি করেছেন এ প্রকৌশলী।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, আমাদের কলানিতে প্রায় ৩ একর জমি রয়েছে। আমাদের সব ভবন নতুন। অন্য ডিভিশনের চাইতে এখানে জায়গা রয়েছে কম । আমাদের বিল্ডিংয়ের মাঝে মাঝে যেই জায়গা গুলো রয়েছে তাতে এ বছর অনেক বৃক্ষ রোপণ করেছি। আমরা এখানে ফলের গাছ লাগিয়েছি এবং প্রত্যেকটি বিল্ডিংয়ের ছাদে ছাদবাগান করেছি। বাগানে আমি নিজেসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা ও এসব ফুল-ফলের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করে থাকেন। আমরা অফিসিয়াল কাজের পাশাপাশি ছাদবাগানে কাজ করি।এতে আনন্দ পাই এবং বাগান থেকে ফুল ও ফলমূল পেয়ে থাকি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ