প্রধানমন্ত্রীর জনসভা: ময়মনসিংহে কর্মসূচি স্থগিত করলো বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জনসভা: ময়মনসিংহে কর্মসূচি স্থগিত করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১০, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১১ মার্চ (শনিবার) সারাদেশের জেলা ও মহানগর পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। সেদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ১০টি সাংগঠনিক বিভাগে এই কর্মসূচি পালন করবে দলটি। একই দিনে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগের বিভাগীয় জনসভা হবে। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। ওই জনসভার কারণে ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ দক্ষিণ ও উত্তরে কর্মসূচি পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

কর্মসূচি সমন্বয় করবেন বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা। জাতীয় নির্বাহী কমিটির নেতা ও সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ জেলা ও মহানগরে অংশ নেবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ