প্রধানমন্ত্রীর নির্দেশে বাচ্চুর উপর হামলা: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাচ্চুর উপর হামলা: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রীর নির্দেশে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর হামলা করা হয়েছে। এই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে রিজভী তাকে দেখতে যান।

এ সময় তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে প্রধানমন্ত্রী ভালোবাসেন। তাই তার নির্দেশে এমপি শিমুল ও তার বাহিনী এই ন্যাক্কারজনক হামলা করেছে। আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বাচ্চুকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান রিজভী।

হাসপাতালে রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের তৌহিদুর রহমান আউয়াল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ