প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মান্নার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মান্নার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, প্রতিটি হত্যার, প্রতিটি রক্তের ফোঁটার, প্রতিটি আঘাতের হিসাব নেয়া হবে। সবকিছু মনে রাখা হবে। ছাত্রসমাজ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে- এতোগুলো হত্যার পর, এতো আঘাতের পর খুনি সরকারের সঙ্গে সংলাপ হবে সহযোদ্ধাদের রক্তের সাথে বেঈমানি। সহযোদ্ধাদের লাশ ডিঙিয়ে তারা সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। খুনি ও নিপীড়ক সরকারের পতন ছাড়া এই অচলাবস্থার নিরসন হবে না। শিক্ষার্থী এবং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না। এই সরকার ক্ষমতায় থাকলে উদ্ভূত পরিস্থিতির কোন সমাধান সম্ভব নয়। আমি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, শিক্ষার্থীরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, বুলেটের সামনে দাঁড়িয়ে, ন্যায্য অধিকারের প্রশ্নে রাজপথে যে বীরত্ব দেখিয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই লড়াইয়ে শিক্ষার্থীদের প্রতি আবারও আমার সমর্থন জানাচ্ছি।

আর কোটাবিরোধী আন্দোলনের ওপর সর্বোচ্চ বলপ্রয়োগ এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, ছাত্রলীগের ক্যাডার, ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে গুলি করে, পিটিয়ে নৃশংসভাবে শিক্ষার্থীকে হত্যার পর আলোচনায় বসার নাটক করছে সরকার। বুধবার রাতে যখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে দুঃখ প্রকাশ করছেন- তখনও ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন চলছে। এসব নাটক ছাত্র সমাজ জানে, দেশের মানুষ জানে।
মান্না বলেন, বুধবার রাতেও যে ইস্যুতে কথা বলার এখতিয়ার নেই বলে জানিয়েছেন সরকার প্রধান। সেই ইস্যুতে এখন আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছে সরকার। সারাদেশে ছাত্রদের সঙ্গে সকল শ্রেণিপেশার মানুষ রাস্তায় নেমে সরকারি বাহিনী এবং সরকারি দলের গুন্ডাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। পুরো দেশ আজ ছাত্র-জনতার নিয়ন্ত্রণে। প্রতিটি হত্যা আরও শক্তিশালী করেছে স্বৈরাচার প্রতিরোধের লড়াইকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ