প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয় থেকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়। যদিওবা বৈঠকের আলোচ্য বিষয়ে কিছু জানানো হয়নি।
বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ