প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক (ডিজি) আলেক্সি লিখাচেভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের জ্বালানি খাতে সহযোগিতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন রোসাটম মহাপরিচালক। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় রাশিয়ার প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন।

এ ছাড়া পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কারিগরি দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাক্ষাৎকে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং টেকসই জ্বালানি কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকেও আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ