প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিলেন উজরা জেয়া - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিলেন উজরা জেয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে তাদের এই সাক্ষাৎ হয়। এ নিয়ে উজরা জেয়া নিজেই এক্সে (সাবেক টুইটার) সচিত্র একটি পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, বৃটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের একটি সাইড ইভেন্টের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবারও যুক্ত হতে পেরে সম্মানীত বোধ করছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং ৯ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে উদারতার সঙ্গে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছি।

উল্লেখ্য, গত ১১ই জুলাই তিনি বাংলাদেশ সফরে আসেন। এ সফরে সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন। জোর দেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ